← Travel BlogPlan My Tour →

AYUTTHAYA, THAILAND

Brick towers of Wat Chaiwatthanaram rise above the lawn in Ayutthaya, Thailand
Destination illustration · গন্তব্যের চিত্রায়ণ

English

Ayutthaya day trip from Bangkok by train

Spend a day exploring Thailand’s former Siamese capital. Start at Wat Mahathat in the historic city, break for lunch and leave time for Wat Chaiwatthanaram on the west bank of the Chao Phraya. These two stops make a manageable first trip, with room to slow down at either temple.

Check your Bangkok station and return train

Look up both journeys for your travel date through the State Railway of Thailand. Confirm the exact Bangkok station for your outbound train before leaving your hotel. In Ayutthaya, arrange a tuk-tuk or car from the station and show the driver both temple pins. Agree where the driver will meet you after the second stop and when you need to be back at the station.

Start at Wat Mahathat

The Buddha head framed by tree roots is a natural first stop. Leave time for the brick ruins around it, where you can see the scale of the old temple without rushing through. Follow the signs around the sculpture and stay on marked visitor paths. Bring water and a hat for the exposed parts of the grounds.

Cross the river after lunch

Save Wat Chaiwatthanaram for the afternoon if its opening hours and your train allow. From the lawn, look for the tallest brick tower and the smaller towers around it. If the return train is early, have lunch near your first stop and head back to the station with time to spare. Confirm both sites’ visitor hours and any separate admission before the trip.

UNESCO’s Ayutthaya overview · Thailand visitor guide (PDF) · State Railway of Thailand train information

Plan My Tour →

বাংলা

ব্যাংকক থেকে ট্রেনে আয়ুত্থায়া ভ্রমণ এক দিনে

থাইল্যান্ডের পুরোনো রাজধানী আয়ুত্থায়া দেখতে ব্যাংকক থেকে এক দিন রাখুন। সকালে ঐতিহাসিক শহরের ওয়াট মহাথাত ঘুরুন। দুপুরে খেয়ে চাও ফ্রায়া নদীর পশ্চিম তীরের ওয়াট চাইওয়াত্থানারামে যান। প্রথমবারের ভ্রমণে এই দুটি জায়গা রাখলে কোথাও তাড়াহুড়ো করতে হবে না।

ব্যাংককের স্টেশন আর ফেরার ট্রেন দেখে নিন

থাইল্যান্ড রেলওয়ের সময়সূচিতে আপনার ভ্রমণের দিনের যাওয়া-ফেরার ট্রেন দেখুন। হোটেল থেকে বের হওয়ার আগে ব্যাংককের ঠিক কোন স্টেশন থেকে ট্রেন ছাড়বে, তা মিলিয়ে নিন। আয়ুত্থায়া স্টেশনে নেমে টুকটুক বা গাড়ি নিলে চালককে মানচিত্রে দুই মন্দিরের অবস্থান দেখান। দ্বিতীয় মন্দির ঘুরে কোথা থেকে গাড়িতে উঠবেন আর কখন স্টেশনে পৌঁছাতে হবে, সেটাও ঠিক করে রাখুন।

সকালে ওয়াট মহাথাত ঘুরুন

গাছের শিকড়ের ফাঁকে বুদ্ধমূর্তির মুখটি দেখুন। তারপর আশপাশের ইটের ধ্বংসাবশেষের কাছে একটু সময় কাটান। তখন বোঝা যায়, মন্দিরটি একসময় কত বড় ছিল। ভাস্কর্যের পাশে দেওয়া নির্দেশনা মেনে চলুন এবং দর্শনার্থীদের জন্য চিহ্নিত পথ ব্যবহার করুন। খোলা জায়গায় রোদ লাগবে, তাই পানি আর টুপি সঙ্গে রাখুন।

দুপুরের পর নদীর ওপারের মন্দির

মন্দির খোলা থাকলে আর ফেরার ট্রেনের আগে সময় পেলে বিকেলে ওয়াট চাইওয়াত্থানারামে যান। ঘাসের মাঠের দিক থেকে মাঝের উঁচু ইটের চূড়া আর চারপাশের ছোট চূড়াগুলো একসঙ্গে দেখুন। ফেরার ট্রেন আগে হলে প্রথম মন্দিরের কাছেই দুপুরের খাবার সেরে স্টেশনে চলে যান। দুই মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের সময় আর আলাদা টিকিট লাগবে কি না, যাত্রার আগে দেখে নিন।

ইউনেসকোর আয়ুত্থায়া পরিচিতি · থাইল্যান্ডের ভ্রমণ নির্দেশিকা (পিডিএফ) · থাইল্যান্ড রেলওয়ের টিকিট ও ট্রেনের তথ্য

আমার ভ্রমণের পরিকল্পনা করুন →