BHAKTAPUR, NEPAL

English
Bhaktapur day trip from Kathmandu: a walk through three squares
Give Bhaktapur a morning and you can follow the town’s craftsmanship from a palace window to a potter’s workbench. Save three map pins before leaving Kathmandu: Bhaktapur Durbar Square, Taumadhi Square and Pottery Square. Allow about three hours for the walk with tea and photo stops, plus travel time in both directions. Agree on a return pickup point before your driver leaves.
Durbar Square: look up before walking on
Make sure your map pin says Bhaktapur. Kathmandu and Patan also have squares called Durbar Square. At Bhaktapur’s palace square, start opposite the Palace of Fifty-Five Windows. Stand back far enough to see the line of dark carved windows against the brick façade, then move closer to look at the Golden Gate. Ask at the entrance about current admission and which courtyards are open that day.
Taumadhi Square: find the five roofs
Continue to Taumadhi Square for Nyatapola Temple. From the far side of the square you can count its five roof tiers in a single view. If your group includes someone who prefers to avoid stairs, this is a good place to pause together at ground level. Leave the approaches clear for worshippers and choose a meeting spot before splitting up for photos.
Pottery Square: leave time to watch
Finish at Pottery Square. What you see depends on the work underway: a wheel in use, newly shaped vessels, or rows of pots set out to dry. Walk around the rows and ask before photographing an artisan at work. If you buy a piece, ask whether it has been fired and how the seller would pack it for the ride back. With only an hour in town, pick the palace and Pottery Square if craft interests you most.
Nepal Tourism Board’s Bhaktapur guide · Map of the old town
Tell us where you’re staying in Kathmandu and how long you’d like to walk. Plan My Tour.
বাংলা
কাঠমান্ডু থেকে ভক্তপুর ভ্রমণ: রাজপ্রাসাদের জানালা আর কুমোরপাড়ার পথে
এক সকালে ভক্তপুরের দুটি একেবারে আলাদা দৃশ্য দেখতে পারেন। একদিকে রাজপ্রাসাদের কাঠের জানালায় নিখুঁত খোদাই, অন্যদিকে কুমোরের উঠানে রোদে শুকোতে দেওয়া মাটির পাত্র। বেরোনোর আগে ম্যাপে তিনটি জায়গা সেভ করুন: ভক্তপুর দরবার স্কয়ার, তৌমাধি স্কয়ার আর পটারি স্কয়ার। চা খাওয়া আর ছবি তোলা মিলিয়ে শহরে ঘণ্টা তিনেক রাখুন। কাঠমান্ডু থেকে আসা-যাওয়ার সময় আলাদা করে ধরুন। গাড়ি থেকে নামার আগেই ফেরার জায়গাটা চালকের সঙ্গে ঠিক করে নিন।
দরবার স্কয়ারে কোন দিক থেকে শুরু করবেন?
ম্যাপে শুধু ‘দরবার স্কয়ার’ লিখলে ভুল হতে পারে। কাঠমান্ডু আর পাটানেও একই নামে চত্বর আছে। ভক্তপুরের প্রাসাদচত্বরে পৌঁছে পঞ্চান্ন জানালার প্রাসাদের উল্টো দিকে দাঁড়ান। একটু দূর থেকে লাল ইটের ওপর গাঢ় কাঠের জানালাগুলোর পুরো সারি দেখা যায়। তারপর কাছে গিয়ে সোনালি তোরণের কাজ দেখুন। সেদিন কোন কোন উঠানে ঢোকা যাচ্ছে আর প্রবেশমূল্য কত, প্রবেশপথেই জেনে নিন।
তৌমাধি চত্বরে দাঁড়িয়ে পাঁচটি ছাদ গুনুন
এবার হাঁটুন তৌমাধি স্কয়ারের দিকে। এখানকার নিয়াতাপোলা মন্দিরের পাঁচ ধাপ ছাদ একসঙ্গে দেখতে হলে চত্বরের অপর পাশে দাঁড়ান। দলে কেউ সিঁড়ি এড়িয়ে চলতে চাইলে নিচে থেকেই সবাই মিলে মন্দির দেখতে পারবেন। ছবি তোলার সময় উপাসনার জন্য আসা মানুষের পথ খোলা রাখুন। আলাদা হয়ে ঘুরলে কোথায় আবার মিলবেন, আগে ঠিক করে নিন।
শেষে কুমোরপাড়ায় একটু সময় নিয়ে বসুন
পটারি স্কয়ারে সেদিন যে কাজ চলছে, তার ওপরই নির্ভর করবে কী দেখতে পাবেন। কোথাও হয়তো চাক ঘুরছে, আবার কোথাও সদ্য গড়া কলস সারি দিয়ে শুকোচ্ছে। পাত্রের সারির পাশ দিয়ে হাঁটুন। কাজের ছবি তুলতে চাইলে কারিগরের অনুমতি নিন। কিছু কিনলে পাত্রটা চুল্লিতে পোড়ানো হয়েছে কি না আর ফেরার পথে কীভাবে মুড়ে নিলে ভালো হবে, বিক্রেতার কাছে জেনে নিন। হাতে মাত্র এক ঘণ্টা থাকলে আর কারুশিল্পেই আগ্রহ বেশি হলে প্রাসাদচত্বর ও কুমোরপাড়া বেছে নিন।
নেপাল ট্যুরিজম বোর্ডের ভক্তপুর পরিচিতি · পুরোনো শহরের মানচিত্র
কাঠমান্ডুতে কোথায় থাকবেন আর কতক্ষণ হাঁটতে চান, বিডিট্যাটকে জানান। আমার ভ্রমণ পরিকল্পনা করুন (Plan My Tour)।
