CHIANG MAI, THAILAND

English
Chiang Mai Old City Temple Walk: Tha Phae Gate to Wat Phra Singh
Start at Tha Phae Gate and spend a morning walking between two Old City temples. See the brick chedi at Wat Chedi Luang and finish at Wat Phra Singh. Two main stops leave room to slow down in each courtyard and take a break when the heat builds.
Start at Tha Phae Gate
Use the gate as your meetup point. Head west into the Old City and turn toward Wat Chedi Luang when the temple is signposted. Busy crossings can slow the walk, so keep the group together and let children or slower walkers set the pace.
Look closely at Wat Chedi Luang
Give the brick chedi time from more than one angle. Follow posted signs about shoes, clothing and photography, and keep voices low around worshippers. Carry light clothing that covers shoulders and knees so you can enter areas that require it.
Finish at Wat Phra Singh
Continue west to Wat Phra Singh after a water break. See how the roofs and decorated halls differ from the older brick silhouette you just visited. Check visiting information before heading out and pick a lunch spot nearby if the group has had enough walking.
বাংলা
চিয়াং মাই পুরোনো শহরের মন্দির ভ্রমণ: থা ফে গেট থেকে ওয়াট ফ্রা সিং
থা ফে গেট থেকে হাঁটা শুরু করে চিয়াং মাইয়ের পুরোনো শহরের দুটি মন্দির এক সকালেই দেখতে পারেন। প্রথমে ওয়াট চেদি লুয়াংয়ের ইটের স্তূপটি দেখুন। এরপর যান ওয়াট ফ্রা সিংয়ে। দুটি গন্তব্য রাখলে উঠোনে ধীরে ঘোরার ও গরম বাড়লে বিরতি নেওয়ার সময় পাবেন।
থা ফে গেট থেকে শুরু
দলের সবাই থা ফে গেটে জড়ো হন। সেখান থেকে পশ্চিমে পুরোনো শহরে ঢুকে পথের নির্দেশনা দেখে ওয়াট চেদি লুয়াংয়ের দিকে যান। ব্যস্ত রাস্তা পার হতে সময় ধরুন। শিশু বা ধীরে হাঁটেন এমন কেউ সঙ্গে থাকলে তাঁর গতিতে চলুন।
ওয়াট চেদি লুয়াং একটু সময় নিয়ে দেখুন
ইটের চেদিটি একাধিক দিক থেকে দেখুন। জুতা, পোশাক ও ছবি তোলার বিষয়ে সেখানকার নির্দেশনা মেনে চলুন। প্রার্থনায় থাকা মানুষের পাশে নিচু স্বরে কথা বলুন। প্রয়োজন হলে কাঁধ ও হাঁটু ঢাকতে পারবেন, এমন হালকা পোশাক রাখুন।
ওয়াট ফ্রা সিংয়ে হাঁটা শেষ করুন
পানির বিরতি নিয়ে পশ্চিম দিকে ওয়াট ফ্রা সিংয়ে যান। এর সাজানো ছাদ ও প্রার্থনাকক্ষের সঙ্গে আগের ইটের চেদিটির গড়নের পার্থক্য খেয়াল করুন। বের হওয়ার আগে দর্শনার্থীদের তথ্য দেখে নিন। দলের আর হাঁটতে ইচ্ছে না করলে কাছেই দুপুরের খাবারের জায়গা বেছে নিন।
