← Travel BlogPlan My Tour →

Kanazawa, Japan

English

Kanazawa in Two Days: Kenrokuen Garden, Omicho Market and Higashi Chaya

Kanazawa rewards a slow start. Give Kenrokuen Garden your freshest morning, when you can stop at a pond or follow a side path without watching the clock. Save the market and the old teahouse streets for your second day.

Day one · From garden paths to castle grounds

Start at Kenrokuen and use Kasumigaike Pond as your meeting point if your group splits up. Look for the two-legged stone lantern at the water’s edge. After the garden, cross to Kanazawa Castle Park for a different view of the city’s history. Families can make the castle grounds their last stop and leave the afternoon free.

Day two · A market lunch and a teahouse district

At Omicho Market, walk one aisle before choosing lunch. A seafood rice bowl makes a good sit-down break. Continue to Higashi Chaya and pick one teahouse open to visitors. Seeing the rooms inside gives the wooden façades more context than a quick photo stop.

Choosing a base

Stay near Kanazawa Station if you have an early train. For two full sightseeing days, a room near Omicho puts lunch and the castle area within reach on foot.

Plan My Tour →

বাংলা

জাপানের কানাজাওয়ায় দুই দিন: কেনরোকুয়েন বাগান, ওমিচো বাজার ও পুরোনো চা-পাড়া

কানাজাওয়ার প্রথম সকালটা রাখুন কেনরোকুয়েন বাগানের জন্য। পুকুরের ধারে বসা বা পছন্দের কোনো পথে একটু বেশি হাঁটার অবকাশ পাবেন। বাজার আর পুরোনো চা-পাড়া ঘুরতে পারেন পরদিন।

প্রথম দিন · বাগান থেকে দুর্গ প্রাঙ্গণ

দলের কেউ আলাদা পথে হাঁটতে চাইলে কাসুমিগাইকে পুকুরের ধারে আবার দেখা করার জায়গা ঠিক করুন। পাড়ে দুই পায়ার পাথরের লণ্ঠনটি খুঁজে দেখুন। এরপর কানাজাওয়া ক্যাসল পার্কে যান। শিশুদের সঙ্গে থাকলে দুর্গ প্রাঙ্গণেই দিনের ঘোরাঘুরি শেষ করে বিকেলটা বিশ্রামে কাটাতে পারেন।

দ্বিতীয় দিন · বাজারে দুপুরের খাবার, তারপর চা-পাড়া

ওমিচো বাজারে কোথায় খাবেন ঠিক করার আগে এক সারি দোকান ঘুরে দেখুন। সামুদ্রিক মাছ দিয়ে সাজানো ভাতের বাটি এখানকার দুপুরের খাবারের একটি পছন্দ। এরপর হিগাশি চায়ায় দর্শনার্থীদের জন্য খোলা কোনো পুরোনো চা-ঘরে ঢুকুন। কাঠের বাড়িগুলোর ভেতরের ঘরও দেখার সুযোগ পাবেন।

কোথায় থাকবেন

সকালে ট্রেন ধরতে হলে কানাজাওয়া স্টেশনের কাছে থাকা সুবিধাজনক। হাতে পুরো দুই দিন থাকলে ওমিচোর পাশে থাকুন। বাজার আর দুর্গ এলাকা হেঁটেই ঘুরতে পারবেন।

আমার ভ্রমণের পরিকল্পনা করুন →