MALAYSIA · PAHANG · KUANTAN
Kuantan Travel Guide – A 2-Day Itinerary from Kuala Lumpur
ENGLISH
Kuantan, the capital of Pahang on Malaysia’s east coast, makes a relaxed two-day trip from Kuala Lumpur. Spend your first afternoon around the Kuantan River and save the next morning for Teluk Cempedak Beach. With one overnight stay, you can see both without rushing between stops.
Day 1 · Kuantan 188 and the riverfront
Leave Kuala Lumpur in the morning by car or check express coach departures from Terminal Bersepadu Selatan (TBS) to Terminal Sentral Kuantan. If you take a coach, arrange the onward ride to your hotel. After check-in, walk along the riverfront and visit the Kuantan 188 observation tower for views over the river and city. Check opening hours before you go. For dinner, try ikan bakar (grilled fish) or look for Pahang’s patin tempoyak, fish cooked with fermented durian.
Day 2 · Teluk Cempedak and Beserah
Start at Teluk Cempedak for a morning beach walk, then stop for coffee or breakfast near the waterfront. If you have a car and time before heading back, drive north to Beserah for a seafood lunch. If you’re returning by coach, keep the afternoon flexible and leave time for the ride back to the terminal.
Where to stay and what to check before leaving
Choose central Kuantan if you want easy access to restaurants and the riverfront. Stay near Teluk Cempedak if a morning by the sea is the priority. Check the forecast and beach flags, especially during the northeast monsoon. On a rainy morning, swap the beach walk for a leisurely breakfast in town.
Plan My Tour →বাংলা
কুয়ালালামপুর থেকে কুয়ানতান ভ্রমণ · ২ দিনের পরিকল্পনা
মালয়েশিয়ার পূর্ব উপকূলে পাহাং রাজ্যের রাজধানী কুয়ানতান। কুয়ালালামপুর থেকে দুদিনের ছুটিতে এক বিকেল কুয়ানতান নদীর পাড়ে আর পরের সকালটা তেলুক চেম্পেদাক সৈকতে কাটাতে পারেন। এক রাত থাকলেই দুটো জায়গা ধীরে-সুস্থে দেখা যায়।
প্রথম দিন · কুয়ানতান ১৮৮ ও নদীর পাড়
সকালে কুয়ালালামপুর থেকে গাড়িতে রওনা দিন, অথবা টার্মিনাল বেরসেপাদু সেলাতান (টিবিএস) থেকে টার্মিনাল সেন্ট্রাল কুয়ানতানগামী বাসের সময়সূচি দেখে নিন। বাসে গেলে টার্মিনাল থেকে হোটেলে যাওয়ার ব্যবস্থা রাখুন। বিকেলে নদীর পাড়ে হাঁটুন। কুয়ানতান ১৮৮ টাওয়ারে উঠলে ওপর থেকে শহর ও নদী দেখা যায়। যাওয়ার আগে টাওয়ার কখন খোলা থাকে দেখে নিন। রাতের খাবারে গ্রিল করা মাছ (ইকান বাকার) বা ফারমেন্ট করা দুরিয়ান দিয়ে রান্না করা পাহাংয়ের পাটিন তেম্পোয়াক চেখে দেখতে পারেন।
দ্বিতীয় দিন · তেলুক চেম্পেদাক সৈকত ও বেসেরাহ
সকালে তেলুক চেম্পেদাক সৈকতে হাঁটুন। তারপর সৈকতের কাছেই নাশতা বা কফি সেরে নিন। গাড়ি ও হাতে সময় থাকলে উত্তরে বেসেরাহে গিয়ে সামুদ্রিক খাবার দিয়ে দুপুরের খাবার সারতে পারেন। বাসে ফিরলে টার্মিনালে পৌঁছানোর জন্য বাড়তি সময় রাখুন।
কোথায় থাকবেন ও রওনা দেওয়ার আগে কী দেখবেন
খাবারের দোকান আর নদীর পাড়ের কাছে থাকতে চাইলে শহরের কেন্দ্রে হোটেল নিন। সকালে সমুদ্রের ধারে সময় কাটাতে চাইলে তেলুক চেম্পেদাকের কাছাকাছি থাকুন। বিশেষ করে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সময় আবহাওয়ার পূর্বাভাস আর সৈকতের পতাকা দেখে নিন। সকালে বৃষ্টি হলে শহরে বসে আরাম করে নাশতা করতে পারেন।
আমার ভ্রমণের পরিকল্পনা করুন →