Ljubljana, Slovenia
English
Ljubljana in Two Days: The Triple Bridge, Central Market and Castle
Ljubljana’s river makes a handy guide for a first visit. Spend your first day at river level, crossing the bridges and stopping at the market. On day two, go up to the castle and trace the same walk from above.
Day one · Three bridges and a market lunch
Begin at Prešeren Square, where the pink Franciscan church faces the Triple Bridge. Cross towards the Central Market. Pick up fruit for later, then follow the riverside colonnade towards Dragon Bridge. On the return walk, cross to the opposite bank so you can see the colonnade across the water.
Day two · Up to Ljubljana Castle
Start at Krek Square for the funicular to the castle. At the top, find the river and the red roofs of the old town before choosing an exhibition. Decide whether to walk down while you are still at the lower station. A return ride is easier for anyone who finds steep descents uncomfortable.
A small detail when booking a room
If you are arriving with suitcases, ask the hotel for the closest vehicle drop-off and the walking distance to reception. A riverside address is lovely for evening strolls, but that last stretch matters after a long journey.
বাংলা
স্লোভেনিয়ার লিউব্লিয়ানায় দুই দিন: ট্রিপল ব্রিজ, কেন্দ্রীয় বাজার ও দুর্গ
লিউব্লিয়ানা প্রথমবার ঘুরতে নদীটাকেই পথচেনার সঙ্গী করুন। প্রথম দিন দুই পাড়, সেতু আর বাজার ঘুরুন। পরদিন দুর্গের ওপর থেকে আগের দিনের হাঁটার পথটা চিনে নেওয়ার মজাই আলাদা।
প্রথম দিন · ট্রিপল ব্রিজ থেকে বাজার
প্রেশেরেন স্কোয়ারের গোলাপি ফ্রান্সিসকান গির্জার সামনে থেকে শুরু করুন। ট্রিপল ব্রিজ পেরিয়ে কেন্দ্রীয় বাজারে যান। পরে খাওয়ার জন্য কিছু ফল নিয়ে নদীর ধারের থামওয়ালা বারান্দা ধরে ড্রাগন ব্রিজের দিকে এগোন। ফেরার সময় অন্য পাড় ধরলে জলের ওপার থেকে পুরো বারান্দাটি দেখা যায়।
দ্বিতীয় দিন · পাহাড়ের ওপর দুর্গ
ক্রেক স্কোয়ার থেকে ফুনিকুলার রেলে দুর্গে উঠুন। ওপরে প্রথমে নদী আর পুরোনো শহরের লাল ছাদগুলো খুঁজে দেখুন। তারপর পছন্দমতো একটি প্রদর্শনী ঘুরুন। ফিরতি পথে হেঁটে নামবেন কি না, নিচের স্টেশনেই ঠিক করে নিন। ঢাল বেয়ে নামতে অসুবিধা হলে যাওয়া-আসার টিকিট নেওয়া সুবিধাজনক।
হোটেল বুকিংয়ের আগে
স্যুটকেস সঙ্গে থাকলে গাড়ি কোথায় নামাতে পারবে আর সেখান থেকে রিসেপশন কতটা হাঁটতে হবে, হোটেলকে জিজ্ঞেস করুন। সন্ধ্যায় হাঁটার জন্য নদীর পাশ চমৎকার, তবে দীর্ঘ যাত্রার পর লাগেজ নিয়ে শেষ পথটুকুও হিসাব করা ভালো।
