← Travel BlogPlan My Tour →

NEPAL · KATHMANDU & POKHARA

Nepal Travel Guide: A 5-Day Kathmandu and Pokhara Itinerary from Bangladesh

AI illustration of a wooden boat on Phewa Lake in Pokhara with the Annapurna mountains in the distance
AI-generated illustration · এআই দিয়ে তৈরি ছবি

ENGLISH

Planning a Nepal trip from Bangladesh? This five-day Kathmandu and Pokhara itinerary combines heritage sites with time by the lake. The plan assumes four nights in Nepal, including the final night in Kathmandu if your return flight leaves from there.

Day 1: Arrive in Kathmandu

Check in and explore the streets around your hotel. If you stay in Thamel, keep the first evening simple with dinner nearby and time to rest.

Day 2: Kathmandu Valley heritage

Visit Boudhanath Stupa in the morning, then spend the afternoon around Patan Durbar Square. Choose one main stop if you are travelling with young children or older relatives, and allow time for traffic between neighbourhoods.

Day 3: Travel to Pokhara

Compare a domestic flight with a road transfer. Ask what each option includes and leave your arrival afternoon open for delays. If you arrive with time to spare, take a short walk around Pokhara’s Lakeside area.

Day 4: Phewa Lake and the return to Kathmandu

Spend the morning by Phewa Lake. If conditions allow, consider a short boat ride. Arrange the return to Kathmandu around your confirmed transport. If travelling by road, prioritise the transfer and save the lakeside outing for Day 3 or add a night in Pokhara.

Day 5: Departure and a Nepal tour package checklist

Keep your last morning flexible for the airport transfer. When comparing a Nepal tour package from Bangladesh, ask for a written breakdown of flights, baggage, hotels, transfers between Kathmandu and Pokhara, and sightseeing tickets. Give BDTAT your dates, group size and preferred transport so the quote reflects how you want to travel.

Plan your Nepal trip →

বাংলা

নেপাল ভ্রমণ গাইড: বাংলাদেশ থেকে কাঠমান্ডু ও পোখারার ৫ দিনের পরিকল্পনা

বাংলাদেশ থেকে নেপাল ভ্রমণের পরিকল্পনা করছেন? পাঁচ দিনে কাঠমান্ডুর ঐতিহ্যবাহী স্থান আর পোখারার লেকপাড়, দুটোই ঘুরে দেখা যায়। এই পরিকল্পনায় নেপালে চার রাত ধরা হয়েছে। ফেরার ফ্লাইট কাঠমান্ডু থেকে হলে শেষ রাতটি সেখানেই রাখুন।

প্রথম দিন: কাঠমান্ডু পৌঁছান

হোটেলে উঠে আশপাশে একটু ঘুরে দেখুন। থামেলে থাকলে কাছেই রাতের খাবার খেয়ে বিশ্রাম নিন।

দ্বিতীয় দিন: কাঠমান্ডু উপত্যকার ঐতিহ্য

সকালে বৌদ্ধনাথ স্তূপ দেখুন, এরপর বিকেলে পাটান দরবার স্কয়ার ঘুরে দেখতে পারেন। সঙ্গে ছোট শিশু বা বয়স্ক কেউ থাকলে একটি প্রধান গন্তব্য বেছে নিন। এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার পথে যানজটের জন্য সময় রাখুন।

তৃতীয় দিন: পোখারা যাত্রা

অভ্যন্তরীণ ফ্লাইট ও সড়কপথের যাতায়াত তুলনা করুন। কোন বিকল্পে কী অন্তর্ভুক্ত আছে জেনে নিন। দেরি হতে পারে বলে পৌঁছানোর বিকেলটা ফাঁকা রাখুন। হাতে সময় থাকলে পোখারার লেকসাইডে হাঁটতে পারেন।

চতুর্থ দিন: ফেওয়া লেক ও কাঠমান্ডু ফেরা

সকালে ফেওয়া লেকের পাড়ে সময় কাটান। পরিস্থিতি অনুকূলে থাকলে অল্প সময়ের জন্য নৌকায় ঘুরতে পারেন। নিশ্চিত যাতায়াতের সময় অনুযায়ী কাঠমান্ডু ফিরুন। সড়কপথে ফিরলে যাত্রাকে অগ্রাধিকার দিন। সে ক্ষেত্রে তৃতীয় দিনে লেকপাড়ে ঘুরুন অথবা পোখারায় আরও এক রাত থাকুন।

পঞ্চম দিন: ফেরার প্রস্তুতি ও ট্যুর প্যাকেজ যাচাই

শেষ সকালে বিমানবন্দরে যাওয়ার জন্য হাতে সময় রাখুন। বাংলাদেশ থেকে নেপাল ট্যুর প্যাকেজ তুলনা করার সময় ফ্লাইট, লাগেজ, হোটেল, কাঠমান্ডু ও পোখারার মধ্যে যাতায়াত এবং দর্শনীয় স্থানের টিকিটের খরচ লিখিতভাবে আলাদা করে জানতে চান। আপনার তারিখ, ভ্রমণকারীর সংখ্যা ও পছন্দের যাতায়াতের ধরন BDTAT-কে জানান।

নেপাল ভ্রমণের পরিকল্পনা করুন →