PAHARPUR, BANGLADESH

English
Paharpur Buddhist Monastery day trip from Naogaon
Spend a morning at the ruins of Somapura Mahavihara in Badalgachhi, then visit the Paharpur Museum. The ruins show how the monastery was laid out around its central shrine. The museum brings you closer to the details, from terracotta plaques to decorated bricks.
How to get to Paharpur from Naogaon or Joypurhat
From Naogaon town, head toward Badalgachhi and Paharpur Bazaar. The Department of Archaeology also lists an approach from Joypurhat via Khanjanpur and Durgadah Bazaar. If your ride stops at Paharpur Bazaar, ask for a local auto-rickshaw to the Buddhist monastery. Show your driver the site pin and agree on a return pickup before you start walking. Check opening hours for both the ruins and the museum before leaving town.
Start with the central shrine and courtyard
Take a moment to look across the whole courtyard before heading toward the shrine. From there, you can pick out the low foundations of the monks’ cells around the edge and see how the complex fits together. Walk the open grounds early in the day if you can. Bring water and a hat, and allow extra time if your group prefers a shorter walk with breaks.
See the terracotta up close at Paharpur Museum
Look for the terracotta plaques, decorated bricks and stone sculptures in the museum collection. After seeing the brickwork outside, try to spot a pattern or figure you can recognize in the displays. Leave some time between the museum and your return ride, especially if you need to change vehicles at the bazaar.
UNESCO’s Paharpur overview · Department of Archaeology museum and route information
বাংলা
নওগাঁ থেকে এক দিনে পাহাড়পুর বৌদ্ধ বিহার ভ্রমণ
সকালটা কাটান বদলগাছীর সোমপুর মহাবিহারে, তারপর ঘুরে দেখুন পাহাড়পুর জাদুঘর। মাঝের মন্দির ঘিরে কীভাবে পুরো বিহারটি গড়ে উঠেছিল, ধ্বংসাবশেষ দেখে তার ধারণা পাবেন। জাদুঘরে পোড়ামাটির ফলক আর কারুকাজ করা ইটের নকশা কাছ থেকে দেখার সুযোগ পাবেন।
নওগাঁ বা জয়পুরহাট থেকে পাহাড়পুর যাবেন যেভাবে
নওগাঁ শহর থেকে বদলগাছী হয়ে পাহাড়পুর বাজারের দিকে যান। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জয়পুরহাট থেকে খঞ্জনপুর ও দুর্গাদহ বাজার হয়েও যাওয়া যায়। গাড়ি পাহাড়পুর বাজার পর্যন্ত গেলে সেখান থেকে বিহারের জন্য অটোরিকশা নিন। চালককে মানচিত্রে বিহারের অবস্থান দেখিয়ে ফেরার সময় ও ওঠার জায়গা ঠিক করে রাখুন। বের হওয়ার আগে বিহার ও জাদুঘর দুটিরই খোলার সময় জেনে নিন।
প্রথমে দেখুন মাঝের মন্দির আর খোলা প্রাঙ্গণ
মন্দিরের দিকে এগোনোর আগে একটু দূর থেকে পুরো প্রাঙ্গণটা দেখুন। চারপাশে ভিক্ষুদের কক্ষের নিচু ভিত্তিগুলো চোখে পড়বে। সেখান থেকেই বোঝা যায়, মন্দিরকে ঘিরে বিহারটি কীভাবে সাজানো ছিল। সম্ভব হলে খোলা মাঠের অংশটা সকালেই হাঁটুন। পানি ও টুপি রাখুন। সঙ্গে যাঁরা ধীরে হাঁটেন, তাঁদের জন্য বিরতির সময় রাখুন।
পাহাড়পুর জাদুঘরে পোড়ামাটির ফলক দেখুন
জাদুঘরে পোড়ামাটির ফলক, নকশা করা ইট আর পাথরের ভাস্কর্য খুঁজে দেখুন। বাইরে ইটের গাঁথুনি দেখার পরে এখানে পরিচিত কোনো নকশা বা অবয়ব চোখে পড়ে কি না, খেয়াল করুন। ফেরার পথে বাজারে গাড়ি বদলাতে হলে জাদুঘর থেকে একটু আগেই বেরোনোর সময় রাখুন।
ইউনেস্কোর পাহাড়পুর পরিচিতি · প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘর ও যাতায়াতের তথ্য
