ROTORUA

English
Rotorua 2-Day Itinerary: Geothermal Parks and the Redwoods
Plan one geothermal visit and one forest outing for your first two days in Rotorua. That leaves time for meals, travel between sites, and a stop in the city if you arrive early.
Day 1 · Choose a geothermal experience
Compare Te Puia and Waimangu Volcanic Valley before booking. If your group wants to learn about Māori arts and see geothermal features in the same outing, check the inclusions of the Te Puia experience you’re considering. If walking through a geothermal valley is your priority, check the walking options at Waimangu. Compare the reporting times, transfer and time on foot.
Day 2 · Walk in the Redwoods
Start near the Redwoods visitor centre on Tītokorangi Drive and choose a marked route at the trailhead. A shorter forest walk can leave enough time to explore central Rotorua or have lunch before travelling onward.
What to confirm before booking
Ask whether guided entry, transport and any optional experiences are priced separately. If travelling with young children or anyone who needs regular breaks, check the walking distance and where you can stop to rest.
বাংলা
রোটোরুয়া ভ্রমণ: ভূতাপীয় উদ্যান ও রেডউডস বন নিয়ে দুই দিনের পরিকল্পনা
প্রথমবার রোটোরুয়ায় দুই দিন থাকলে একটি ভূতাপীয় উদ্যান আর একবার বনভ্রমণ রাখুন। এতে খাবার ও যাতায়াতের সময় থাকবে। তাড়াতাড়ি পৌঁছালে শহরেও একটু ঘুরে নিতে পারবেন।
প্রথম দিন · পছন্দের ভূতাপীয় উদ্যান বেছে নিন
বুকিংয়ের আগে তে পুইয়া ও ওয়াইমাঙ্গু আগ্নেয় উপত্যকার ভ্রমণ তুলনা করুন। একই সফরে মাওরি শিল্পকলা সম্পর্কে জানতে ও ভূতাপীয় দৃশ্য দেখতে চাইলে তে পুইয়ার টিকিটে কী অন্তর্ভুক্ত, দেখে নিন। ভূতাপীয় উপত্যকার ভেতর দিয়ে হাঁটতে চাইলে ওয়াইমাঙ্গুর হাঁটার পথগুলো দেখুন। পৌঁছানোর নির্ধারিত সময়, যাতায়াত ও কতক্ষণ হাঁটতে হবে, এগুলোও মিলিয়ে নিন।
দ্বিতীয় দিন · রেডউডস বনে হাঁটুন
তিতোকোরাঙ্গি ড্রাইভের রেডউডস ভিজিটর সেন্টারের কাছ থেকে শুরু করুন। পথের শুরুতে মানচিত্র দেখে চিহ্নিত পথ বেছে নিন। বনে অল্প সময় হাঁটলে শহরের কেন্দ্র ঘোরা বা পরের গন্তব্যে যাওয়ার আগে দুপুরে খাওয়ার সময় পাবেন।
বুকিংয়ের আগে যা মিলিয়ে নেবেন
গাইডসহ প্রবেশ, যাতায়াত ও বাড়তি অভিজ্ঞতার খরচ আলাদা কি না, জেনে নিন। ছোট শিশু বা ঘন ঘন বিশ্রাম দরকার এমন কেউ সঙ্গে থাকলে কতটা হাঁটতে হবে আর কোথায় বসার সুযোগ আছে, আগে জেনে রাখুন।
