SINGAPORE BOTANIC GARDENS

English
Singapore Botanic Gardens Half-Day Itinerary by MRT
Set aside a morning for this Singapore Botanic Gardens walk. Start at the Tanglin Entrance near Napier MRT, visit the Bandstand and decide whether to add the National Orchid Garden before leaving from the Bukit Timah side. Having different entry and exit points saves a walk back through the gardens.
Start at Tanglin
Use the entrance map to find the Bandstand. The lawn around the pavilion makes an easy first stop for family photos. If you have a stroller or prefer to avoid steep paths, use the garden map to choose your route before heading farther in.
Decide whether to visit the orchids
The main Botanic Gardens are free to enter. The National Orchid Garden has separate admission. Give it time if flowers are the reason for your visit. For a shorter morning with young children, stay on the public garden paths and take a snack break before continuing.
Finish at Bukit Timah
Follow the signs toward the Bukit Timah Entrance for Botanic Gardens MRT. Take water and an umbrella. If rain cuts the walk short, use the garden map to find your closest exit instead of pressing on to the far end.
বাংলা
এমআরটিতে সিঙ্গাপুর বোটানিক গার্ডেনস ঘোরার অর্ধদিবসের পরিকল্পনা
সিঙ্গাপুর বোটানিক গার্ডেনস ঘুরতে সকালটা রাখুন। ন্যাপিয়ার এমআরটির কাছের ট্যাংলিন প্রবেশপথ দিয়ে ঢুকে ব্যান্ডস্ট্যান্ড দেখুন। সময় থাকলে ন্যাশনাল অর্কিড গার্ডেনে যান। শেষে বুকিত তিমাহ দিক দিয়ে বের হলে একই পথে ফিরতে হবে না।
ট্যাংলিন থেকে শুরু করুন
প্রবেশপথের মানচিত্র দেখে ব্যান্ডস্ট্যান্ডে যান। প্যাভিলিয়নের পাশের ঘাসের মাঠে পরিবারের ছবি তোলার সুযোগ পাবেন। স্ট্রলার থাকলে বা ঢালু পথ এড়াতে চাইলে মানচিত্র দেখে আগেই হাঁটার পথ বেছে নিন।
অর্কিড গার্ডেনের জন্য সময় রাখবেন কি না ঠিক করুন
মূল বোটানিক গার্ডেনে ঢুকতে টিকিট লাগে না। ন্যাশনাল অর্কিড গার্ডেনের জন্য আলাদা টিকিট লাগে। ফুল দেখাই যদি ভ্রমণের মূল উদ্দেশ্য হয়, এখানে একটু বেশি সময় রাখুন। ছোট শিশুদের সঙ্গে সংক্ষিপ্ত ভ্রমণে বাইরের পথ ধরে হেঁটে খাবারের বিরতি নিতে পারেন।
বুকিত তিমাহ দিয়ে বের হোন
বুকিত তিমাহ প্রবেশপথের নির্দেশনা অনুসরণ করলে বোটানিক গার্ডেনস এমআরটি পাবেন। সঙ্গে পানি ও ছাতা রাখুন। বৃষ্টিতে হাঁটা থামাতে হলে বাগানের মানচিত্র দেখে কাছের বের হওয়ার পথ ধরুন।
