SONARGAON

English
Sonargaon Day Trip from Dhaka: Panam City and the Folk Art Museum
For a first visit to Sonargaon, build the day around two stops. Walk the merchant street at Panam Nagar while the morning is cool, then spend the warmer part of the day with the collections at the folk art museum. Check the opening days of both sites before leaving Dhaka.
Morning · Walk Panam Nagar in both directions
Walk to the far end of the street before choosing where to stop for photographs. On the way back, look above the shopfronts for arched openings, carved details and balconies. The same façade can look quite different from the other direction. Keep to the visitor areas when stopping for a closer look.
After lunch · Make time for the museum
At the Bangladesh Folk Art and Crafts Foundation, choose one craft to follow through the displays. Look at how an everyday object is shaped, decorated and used. With children, let each person pick a favourite object and point out one detail the others missed.
Getting back to Dhaka
Pin the pickup location on your map before leaving the vehicle. If you have a fixed evening appointment, work backwards from it and agree on a departure time with your driver. Drop an extra stop if traffic takes up the morning.
বাংলা
ঢাকা থেকে সোনারগাঁ এক দিনে: পানাম নগর ও লোকশিল্প জাদুঘর
প্রথমবার সোনারগাঁ গেলে এক দিনে দুটি জায়গা ভালোভাবে দেখা যায়। সকালে রোদ চড়ার আগে পানাম নগরের পুরোনো সড়কটি হেঁটে দেখুন। দিনের গরম সময়টা রাখুন লোকশিল্প জাদুঘরের জন্য। ঢাকা থেকে রওনা হওয়ার আগে দুটি জায়গাই সেদিন খোলা কি না দেখে নিন।
সকাল · পানামের রাস্তা ধরে যাওয়া ও ফেরা
প্রথমে রাস্তার শেষ মাথা পর্যন্ত হেঁটে যান। ফেরার পথে পছন্দের বাড়িগুলোর সামনে থামুন। চোখ একটু ওপরে তুললেই খিলান, বারান্দা আর দেয়ালের কারুকাজ নজরে পড়বে। রাস্তার অন্য প্রান্ত থেকে আলো পড়লে একই বাড়িকেও আলাদা লাগে। কাছ থেকে দেখতে দর্শনার্থীদের জন্য নির্ধারিত অংশে থাকুন।
দুপুরের পর · জাদুঘরের জন্য সময় রাখুন
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রদর্শনীতে নিজের পছন্দের একটি কারুশিল্প বেছে নিন। দৈনন্দিন ব্যবহারের একটি জিনিস কীভাবে তৈরি ও সাজানো হয়েছে, খেয়াল করুন। শিশুরা সঙ্গে থাকলে সবাইকে একটি করে পছন্দের জিনিস বেছে নিতে বলুন। কার চোখে কোন খুঁটিনাটি ধরা পড়ল, তা নিয়ে গল্প জমবে।
ঢাকায় ফেরার পরিকল্পনা
গাড়ি থেকে নামার আগে ফেরার জায়গাটি ম্যাপে চিহ্নিত করুন। সন্ধ্যায় ঢাকায় কোনো কাজ থাকলে সেই সময় ধরে চালকের সঙ্গে ফেরার সময় ঠিক করে নিন। সকালের যানজটে দেরি হলে বাড়তি কোনো জায়গা দেখার চাপ নেবেন না।
