BHUTAN · THIMPHU
Thimphu 2-Day Itinerary: Memorial Chorten and Buddha Dordenma
English
Use your first afternoon to get to know central Thimphu and keep the hilltop Buddha Dordenma for the next morning. If your arrival from Paro runs late, you can move the city walk to the second afternoon.
Day 1 · Memorial Chorten and a short city walk
Begin at the National Memorial Chorten if it’s open to visitors. Then choose a short walk around central Thimphu and stop for a meal. Ask your guide about local customs before entering religious sites.
Day 2 · Buddha Dordenma and a flexible afternoon
Allow the morning for Buddha Dordenma. Ask about the walking route from the drop-off point if stairs matter to your group, and bring a light layer. If clouds obscure the valley and your driver is flexible, swap the visit with a city stop.
Check the transfer in your quote
Share your Paro arrival time with the operator. Confirm the airport meeting point, whether the transfer is private or shared, and what the quote covers for both days in Thimphu.
বাংলা
থিম্পু ভ্রমণের ২ দিনের পরিকল্পনা: মেমোরিয়াল চোরতেন ও বুদ্ধ দোরদেনমা
প্রথম বিকেলটা থিম্পুর কেন্দ্র ঘুরে কাটান। পাহাড়ের ওপর বুদ্ধ দোরদেনমা দেখার জন্য পরের সকাল রাখুন। পারো থেকে পৌঁছাতে দেরি হলে শহরের হাঁটাটা দ্বিতীয় দিনের বিকেলে সরিয়ে নিন।
প্রথম দিন · মেমোরিয়াল চোরতেন ও শহরে অল্প হাঁটা
দর্শনার্থীদের জন্য খোলা থাকলে ন্যাশনাল মেমোরিয়াল চোরতেন দিয়ে শুরু করুন। এরপর থিম্পুর কেন্দ্রে অল্প হেঁটে কাছেই খাওয়াদাওয়া সেরে নিন। ধর্মীয় স্থানে ঢোকার আগে স্থানীয় রীতি সম্পর্কে গাইডের কাছে জেনে নিন।
দ্বিতীয় দিন · বুদ্ধ দোরদেনমা ও খোলা বিকেল
সকালটা বুদ্ধ দোরদেনমার জন্য রাখুন। দলের কারও সিঁড়ি ওঠানামায় অসুবিধা হলে গাড়ি থেকে নামার পর কতটা হাঁটতে হবে জেনে নিন। সঙ্গে হালকা গরম কাপড় রাখুন। মেঘে উপত্যকা ঢাকা থাকলে আর গাড়ির সময় বদলানো গেলে শহরের কোনো গন্তব্য আগে ঘুরে নিন।
কোটেশনে যাতায়াতের তথ্য দেখুন
পারোতে পৌঁছানোর সময় অপারেটরকে জানান। বিমানবন্দরে কোথায় দেখা হবে, গাড়ি ব্যক্তিগত নাকি শেয়ার করা এবং থিম্পুর দুই দিনের জন্য কোটেশনে কী কী আছে, নিশ্চিত করুন।
